রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারেন: ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কাতার থেকে ২৪টি ব্যবহৃত ও ১৬টি নতুন ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তুরস্ক কাতারের ব্যবহৃত কিছু ইউরোফাইটার কেনার জন্য আলোচনার চেষ্টা করছে। বিনিময়ে, তুরস্ক সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তর ব্যবস্থার অংশ হিসেবে তার নতুন প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহারের সুযোগ দেবে।
 
তুরস্ক বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে চায় এবং সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি, ব্রিটেন, স্পেন এবং ইতালির চার-জাতির কনসোর্টিয়াম দ্বারা নির্মিত ৪০টি নতুন ইউরোফাইটার টাইফুন কেনার চেষ্টা করেছে। ব্রিটেনের সহায়তায় কাতার ও তুরস্কের মধ্যে কয়েক শ’ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রয় ও হস্তান্তর নিয়ে প্রাথমিক চুক্তি ও আলোচনা সম্পন্ন হয়েছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে।
 
তুরস্ক দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় বৃহত্তম এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনাকারী দেশ। তুর্কি সামরিক বাহিনী এখন পর্যন্ত অন্য কোনো বিদেশি নির্মিত যুদ্ধবিমান ব্যবহার করেনি। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য  ও অন্যান্য মিত্র দেশের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করতে নতুন ধরনের যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে।

ব্লুমবার্গ জানিয়েছে, কাতারের ব্যবহৃত যুদ্ধবিমান কিনলে সেগুলো দ্রুত তুর্কি বাহিনী হাতে পাবে। কারণ যুক্তরাষ্ট্রের নতুন এফ-১৬ যুদ্ধবিমান ২০৩০ সালের আগে আঙ্কারায় পৌঁছার সম্ভাবনা নেই।
 
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit