বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

দেশে ৩ লাখ ৫৬ হাজার পদ শূন্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে সরকারের বিভিন্ন পদে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার জাতীয় সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয় ও অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit