রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তারল্যের বিষয় আছে। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংকগুলো কোথা থেকে টাকা পাবে?

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের উদাহরণ উল্লেখযোগ্য, যেখানে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। এছাড়া ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো— গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করা। সরকারের অঙ্গীকার, কেউ যেন টাকা হারিয়ে না বসে।

তিনি জানান, ব্যাংকিং খাতে যেসব অনিয়ম হয়েছে, তা একদিনে হয়নি। অনেকেই টাকা নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো দেশেই এমন ভয়াবহ অবস্থা খুব বেশি দেখা যায় না। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আলোচনা চলছে।

প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভা ও পরবর্তী ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit