শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কৌশলগত ধৈর্য ও সংযম চিরকাল বজায় থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতার একজন শীর্ষ উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের কড়া সমালোচনা করে তিনি বলেন, ওই রাষ্ট্রগুলো নিজের দেশের স্বাধীনতা বিক্রি করে ইরানের শত্রুদের নিজেদের মাটি ব্যবহার করতে দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোখবের পারস্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। 

তিনি উল্লেখ করেন, ইরান বছরের পর বছর ধরে এই প্রতিবেশী দেশগুলোকে বন্ধু ও ভাই হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তারা নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ফিলিস্তিন ও ইরানের ঘোর শত্রুদের হাতে নিজেদের ভূখণ্ড এবং বাড়িঘর তুলে দিয়েছে। 

এই যুদ্ধকালীন সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের ভাড়াটে ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরানের নেওয়া সামরিক পদক্ষেপটি পূর্ণাঙ্গ কোনো হামলা ছিল না বলে সাফ জানিয়ে দেন তিনি। সেই সঙ্গে তিনি এই সতর্কবার্তাও দেন যে, ইরানের এই সংযত আচরণ নিশ্চিতভাবেই চিরকাল স্থায়ী হবে না।

সূত্র: তাসনিম নিউজ 

 

কিউএনবি/অনিমা/ ১৬ মে ২০২৬,/রাত ১০:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit