শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

গাজায় গণহত্যার বিরোধিতা, যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে যুক্তরাজ্যে ৮৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ধর্মযাজককে গ্রেফতার করা হয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন নামের ফিলিস্তিনপন্থি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তারের এ ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া ধর্মযাজক স্যু পারফিট ব্রিস্টলের বাসিন্দা এবং চার্চ অব ইংল্যান্ডের সাবেক ধর্মযাজক। গতকাল শনিবার (৫ জুলাই) রাত ১২টার কিছু পর তিনি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। যেখানে লেখা ছিল, ‘আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’। এই ব্যানার হাতে রাখার জন্য তাকে গ্রেফতার করে পুলিশ।

ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর থেকেই এই গোষ্ঠীর প্রতি সমর্থন জানানো বা এর সঙ্গে সম্পৃক্ততা রাখাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সাজা হতে পারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল প্যালেস্টাইন অ্যাকশন। তবে শুক্রবার উচ্চ আদালত তাদের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয়। পরে আপিল বিভাগও এই সিদ্ধান্ত বহাল রাখে। শনিবার রাত থেকে নিষেধাজ্ঞাটি কার্যকর হয়।

স্যু পারফিট ছাড়াও শনিবার রাত থেকে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী লিখেছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি কর্তৃত্ববাদের অগ্রযাত্রা।

আরেকজন লিখেছেন, ‘স্যু পারফিটকে এখন নায়ক বলা কি বেআইনি হয়ে গেলো?’ আবার কেউ কেউ বলেছেন, যখন বর্তমান দুঃস্বপ্ন কেটে যাবে এই সাহসী মানুষদেরই আমরা মনে রাখবো ।

পারফিটের বন্ধু জেরি হিকস বলেছেন, তিনি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা তো অপরাধ না।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit