সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হালান্ড ‘শো’তে কাঁপছে ইরাক, বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে নরওয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম ম্যাচ, আর তাতেই ছাপ রেখে দিলেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলেই প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নরওয়ে। তবে লড়াই ছাড়েনি ইরাকও, সুযোগ পেলেই পাল্টা আঘাত হেনেছে তারা।

গ্রুপ আই এর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা নরওয়ে শুরুতেই চাপ তৈরি করলেও ইরাকও দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে।

ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হালান্ড। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোল পেয়ে যান এই তারকা স্ট্রাইকার।

তবে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সমতায় ফেরে ইরাক। আমির আল আম্মারির ক্রসে হেডে গোল করেন আইমেন হুসেইন।

সমতায় ফিরেই যেন ম্যাচে নতুন গতি পায় ইরাক। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে আবারও সামনে আসেন হালান্ড। গোলকিপার জালাল হাসানের ভুল ক্লিয়ারেন্স তার পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই আবার লিড পায় নরওয়ে। হালান্ডের জোড়া গোলেই বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

সব মিলিয়ে প্রথমার্ধে দারুণ জমে উঠেছে ম্যাচটি। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে ইরাক কি ঘুরে দাঁড়াতে পারে, নাকি হালান্ডের দাপটেই জয় নিশ্চিত করে নরওয়ে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৬,/সকাল ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit