মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

মাঠে নেমেই রেকর্ড ছুঁলেন, তারপর চেনা গতিতেই ছুটলেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুই দশক আগে ঠিক এই দিনেই বিশ্বমঞ্চে পা রেখেছিলেন এক তরুণ জাদুকর। দেখতে দেখতে কেটে গেছে বিশটি বছর, কিন্তু তার পায়ের জাদু আর রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরুর দিনে ফুটবলের ইতিহাসে সম্পূর্ণ নতুন এক অধ্যায় লিখলেন লিওনেল মেসি। কানসাস সিটিতে ম্যাচের শুরুর বাঁশি বাজার সঙ্গেই প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে মাঠে নামার অনন্য ও ঐতিহাসিক কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর সেই স্মরণীয় ম্যাচে গোলও করলেন শুরুতেই, মাত্র ১৭ মিনিটে। তার আগে অবশ্য একটা গোল বাতিলও হয়েছে।

মজার ব্যাপার হলো, বাংলাদেশ সময় বুধবার সকাল হলেও স্থানীয় সময় অনুযায়ী দিনটি ছিল ১৬ জুন। ঠিক ২০ বছর আগে, ২০০৬ সালের এই ১৬ জুন জার্মানির মাটিতে সার্বিয়া-মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। সেই ম্যাচে শেষ ১৬ মিনিট খেলে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে যে মহাকাব্যের সূচনা তিনি করেছিলেন, আজ তা পূর্ণতা পেল ষষ্ঠ বিশ্বকাপের মঞ্চে। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ, যেখানে আগের ১৯৯ ম্যাচে ১১৭ গোল নিয়ে তিনি আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

তবে মেসির এই অনন্য কীর্তির দিনে ফুটবলপ্রেমীদের চোখ থাকছে আরও একটি মেগা রেকর্ডের দিকে। আজ রাতেই ডি-আর কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই মেসির এই রেকর্ডের পাতায় ভাগ বসাবেন তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই যুবরাজ হিউস্টনে মাঠে নামার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে ২২৮ ম্যাচে ১৪৩ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা হয়ে আছেন রোনালদো। এর আগে মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ছয়টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সব আসরে মাঠে নামার সুযোগ পাননি, যার ফলে মাঠের লড়াইয়ে নেমে ছয়টি বিশ্বকাপ খেলার এই অলৌকিক কীর্তি এখন শুধুই মেসি ও রোনালদোর দ্বৈরথকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৬,/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit