সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের বয়স ৫৫ বছর। সেই ১৯৭১ সাল থেকে যাত্রা শুরুর পর থেকে ২০২৬ সাল শেষ হতে চলল— এই সময়ে এমন রেকর্ডের দেখা আর মেলেনি। ২৭ সেপ্টেম্বর একদিনেই ওয়ানডেতে হয়েছে ছয়টি সেঞ্চুরি। পুরুষদের ওয়ানডের ইতিহাসে এক দিনে এত সেঞ্চুরির নজির আর নেই, জানিয়েছে ক্রিকইনফো। 

তার সঙ্গে সতীর্থ শুভমান গিলও সেঞ্চুরি করেছেন, তার রান ১১০। তিনি খেলেছেন ১০৮ বল। দুজনের এমন ব্যাটিংয়ে ভারত ৮ উইকেট হাতে রেখে ২৯৬ রান তাড়া করে ফেলেছে ৪২তম ওভারেই। তার আগে ২৯৫ রানের পুঁজি দাঁড় করিয়েছিল ওপেনার জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে। তিনি ১০৮ বলে ১০১ রান করেন।

ওদিকে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেখানে এখানে সেঞ্চুরি করেছেন দুজন, আর দুজনই দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ডেভিড মিলার ৯৩ বলে ১৪২ রান করেন। টেম্বা বাভুমা ১১৬ বলে করেন ১০৩ রান। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট খুইয়ে গড়ে ৩৬৫ রানের পাহাড়। 

জবাবে অস্ট্রেলিয়া করে ৩৩৩ রান। তবে দলটির দুই ওপেনার মিচেল মার্শ আর ট্রাভিস হেড ৮৪ রান করে করলেও সেঞ্চুরির দেখা পাননি কেউ। ফলে রেকর্ডটার ব্যাপ্তি আরও একটু বাড়তে বাড়তেও শেষমেশ তা হয়নি।

লন্ডনের ওভালে ইংল্যান্ড খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে একমাত্র সেঞ্চুরিটি করেছেন ইংল্যান্ডের টম ব্যান্টন। তিনি ১০৫ বলে ১২৬ রান করেন। ইংল্যান্ড ৩৫৫ রানের পাহাড় দাঁড় করায়। জবাবে অবশ্য শ্রীলঙ্কা দলগতভাবেই সেঞ্চুরি তুলেছে কষ্টেসৃষ্টে। ১৩২ রান তুলে অলআউট হয়। দলের হয়ে কেউ ফিফটিও করতে পারেননি। 

এভাবে তিন ম্যাচে ছয় ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর আগে এক দিনে এতগুলো সেঞ্চুরি কখনো হয়নি। ক্রিকেটপ্রেমীদের কাছে ২৭ সেপ্টেম্বর তাই মনে রাখার মতো একটি দিন হয়ে থাকল।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit