মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : দেশে যেকোন ধরণের মিথ্যা এবং অপতথ্যের মাধ্যমে বিভ্রান্ত ছড়ানো অপরাধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই।

মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

জাহেদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের পর এখন বিএনপির সরকারের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। 

তথ্য উপদেষ্টা বলেন, এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সর্বোচ্চ চেষ্টা করছেন। বাহিনী চেষ্টা করছে। তারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি।

তবে এখনো কিছু ঘটনা ঘটছে বা কারো কারো দায়িত্ব অবহেলা রয়েছে বলে স্বীকার করেন তিনি। উপদেষ্টা বলেন, যেখানে যেখানে ঘটনা ঘটছে, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমানে অপরাধের সংখ্যা কম বলে দাবি করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করছি। কারণ হলো, ধ্বংসপ্রাপ্ত বা বিধ্বস্ত পুলিশ আমরা ৫ আগস্টের পর থেকে দেখছি।

অন্তর্বর্তী সরকারের সময়ে এক নৈরাজ্য ছিল জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আগে অ্যানার্কি মনে হতো। ধরুন দুটো লিডিং পত্রিকায় ঘোষণা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া যাবে, ঘণ্টার পর ঘণ্টা ঘোষণা দেওয়া হয়েছে। একটা নিষ্ক্রিয় বাহিনী কিছুই করার চেষ্টা করেনি। কোনো পত্রিকার মতাদর্শ নিয়ে কারো দ্বিমত থাকতে পারে। কিন্তু ঘোষণা দিয়ে কাজটা করলেন, আমরা নিষ্ক্রিয়তা দেখেছি। 

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় আমরা মাজার ভাঙতে দেখেছি। ফুটবল খেলা যাবে না। ঘোষণা দেওয়া হয়েছে, প্রকাশ্যে যে এখানে ফুটবল খেলা যাবে না। কোথাও নাটক মেলা অসংখ্য বন্ধ হয়েছে।

বর্তমান সরকারের সময়েও কিছু নৈরাজ্য হয়েছে স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন, এই সময় দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা ঘটাও উচিত হয়নি। কিন্তু আমি বলছি, ওটার (অন্তর্বর্তী সরকার) সঙ্গে যদি তুলনা করি, মাচ বেটার ডিসিশন। 

এলপিজি আমদানিকারক ও অপারেটদের বরাত দিয়ে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি, শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে।’

সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে বলে সরকার আশাবাদী বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা আরো জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চায় সরকার। এ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাকে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit