বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম

নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই। কিন্তু নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শনিবার (৫ জুলাই) ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মত নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

 

 

কিউএনবি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit