বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে : নাহিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দূর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৬ জুলাই) নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নেব না। কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পড়েছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে।

নাহিদ বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সঙ্গে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে। যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

জুলাই আন্দোলনকে স্মরণ করে নাহিদ আরও বলেন, ২০২৪ সালে সারা দেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদসহ অসংখ্য শিক্ষার্থীর ওপর হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের ওপর হামলা করা হয়। এরই প্রতিবাদে মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার ওপর আরও বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে দেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।

রাণীনগরের কুজাইল বাজারে পদযাত্রায় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit