রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা চার জেলায় বন্যার আভাস ২৯ বিজিবি কতৃক মাদক কারবারি সহ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত নওগাঁয় কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩জন গ্রেপ্তার মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ। রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব রাঙামাটিতে গ্রেফতার সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

হাসারাঙ্গার বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার হারের ম্যাচে একটি বিশ্বরেকর্ড গড়েছেন স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে ফরম্যাটটিতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তাদের কক্ষপথে রেখেছিলেন জানিথ লিয়ানাগে। তিনি ৭৮ রান করে আউট হতেই স্বাগতিকদের অবশিষ্ট আশাও শেষ হয়ে যায়। এদিন মাত্র ১৩ রান করে আউট হয়েছেন হাসারাঙ্গা। এর আগে তিনি বল হাতে ৩ উইকেট শিকার করেন।

আট নম্বরে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের বলে সিঙ্গেল রান নিয়েই ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলক পূর্ণ হয় হাসারাঙ্গার। আর শততম উইকেটের সীমা পেরিয়েছেন আগেই। গতকাল সেই সংখ্যাকে তিনি ১০৬-এ পরিণত করেন।

সবমিলিয়ে ওয়ানডেতে ৭০তম অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেট শিকার করলেন হাসারাঙ্গা। এজন্য তার মাত্র লেগেছে মাত্র ৬৫টি ওয়ানডে। এতদিন ফরম্যাটটিতে দ্রুততম ১০০০ রান ও ১০০ উইকেট শিকারের রেকর্ডটি দখলে ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের (৬৮)।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit