রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে স্কুল ক্যাম্পেইন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে  জয়পুরহাটে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা” শীর্ষক এক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  ( ২১ জুন) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট  সদরের দাদরা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনে দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলামের  সভাপতিত্বে  স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বেলার নেটওয়ার্ক মেম্বার  সুজন কুমার মন্ডলের  সঞ্চালনায় আরও বক্তব্য দেন , বেলার রাজশাহী রংপুর বিভাগের বিভাগীয় অফিসার সাইফুল ইসলাম সুমন,বিভাগীয় একাউন্টস অফিসার মতিউল আলম, সিনিয়র সাংবাদিক মোঃ শাহজাহান সিরাজ মিঠু,  শিক্ষার্থী রাকিবুল হাসান,শিনহা আক্তার মিনি, মোঃ হাসিব,।

বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশেও একটি গুরুতর পরিবেশগত সংকটে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নদী, খাল, জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

তাঁরা আরও বলেন, এই সংকট মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়াতে হবে এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ক্যাম্পেইনের শুরুতেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি ভিডিওচিত্র পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দাদরা উচ্চ  বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এবং প্লাস্টিক দূষণমুক্ত একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit