শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সহ সভাপতি ডা. আউয়াল। রোববার রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

‘স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে  একাকার’, ‘নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’- স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা। প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে। এসময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুল-সহ নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit