বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সেতাবগঞ্জ পৌরসভার বিধি অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৯ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার আইন অমান্য করে ভবন নির্মান করার অভিযোগে পৌর শহরের ৩নং ওয়ার্ডের মাদ্রাসা রোড নিবাসী মো. তাজুল ইসলাম বার বার সেতাবগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, মো. তাজুল ইসলামের পিতা মৃত আব্দুর রহিম এর বাড়ীর সীমানা প্রাচীর ঘেষে মো. সিরাজুল ইসলাম বহুতল ভবন নির্মানের কাজ করছে। যা পৌর বিধান মতে অবৈধ। তাজুল ইসলামের অভিযোগের সত্যতা পেয়ে নিমার্ন কাজ বন্ধে পৌর প্রশাসক মো. মারুফ হাসান স্বাক্ষারিত একটি চিঠি বহুতল ভবন নির্মানকারী মো. সিরাজুল ইসলাম কে প্রদান করা হয়। এতে বলা হয়, সরজমিনে পরিদর্শন পুর্বক দেখা যায় যে, অনুমোদিত নকশা যথাযথ ভাবে অনুসরন না করে ভবন নির্মান কাজ শুরু করেছেন যা পৌরসভা আইন ২০০৯ এর পরিপন্থী। চলমান নির্মান কাজ বন্ধ না করলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

এই চিঠি প্রাপ্ত হবার পরও মো. সিরাজুল ইসলাম পৌর কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শুক্র ও শনিবার অফিস বন্ধের দিন গোপনে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন তাজুল ইসলাম। তিনি সেতাবগঞ্জ পৌর প্রশাসক, বোচাগঞ্জ থানা ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর আবারও অভিযোগপত্র দাখিল করেছেন। তাজুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পৌর শহর গড়তে আমাদের সকলেরই পৌর আইন মেনে চলতে হবে। যা আমাদের আগামী প্রজন্ম কে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে সহয়তা করবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit