সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

চৌগাছায় বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই আটক

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই ইব্রাহিম হোসেনকে (৪২) আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে তাকে আটক করা হয়। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইব্রাহিম হোসেন উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের রফি উদ্দীনের ছেলে ও বহিষ্কৃত সেনা সদস্য। ১৪ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ইব্রাহিম হোসেন পশু জবাইয়ের ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আপন বড় ভাই রবিউল ইসলামকে (৫০) হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে খালিদ হাসান বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর থেকে ইব্রাহিম হোসেন পলাতক ছিলো। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ভারতে পালানোর সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। মামলার তদন্তকারী অফিসার চৌগাছা থানার এস আই উত্তম কুমার মন্ডল জানান, হত্যাকান্ডের পর থেকে ইব্রাহিম হোসেন পলাতক ছিলো। আমরা গোপন সূত্রে জানতে পারি সে ভারতে পালানোর জন্য সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া সীমান্ত অবস্থান করছে। অভিযান চালিয়ে তাকে আমরা আটক করি।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ইব্রাহিম একাধিক বিয়ে, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং অসদাচরণের কারণে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit