শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে আসামি করে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য জান্নাত উল্লাহ (৩৭) ও জহিরুল ইসলাম (৩৯), ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীন (৪০) এবং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার (২০)। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই রাতে উপজেলার রসুলপুর বিলপাড় এলাকায় আসামিরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিক্ষোভ মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

শনিবার (১ আগস্ট)  নান্দাইল মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে বলা হয়, সাবেক এমপি তুহিনের নির্দেশনায় আসামিরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের ষড়যন্ত্র করছিলেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৩-১৪ জনকে আসামি করা হয়েছে। নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, সাবেক এমপি তুহিনসহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit