বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

শান্তা ইসলাম , নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

শান্তা ইসলাম , নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া এলাকায় আদালতের আদেশ বহাল থাকা সত্ত্বেও একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আদালতের নির্দেশনা উপেক্ষা করে একটি প্রভাবশালী মহলের মদদে কয়েকজন ব্যক্তি জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকিরা মৌজার মোট ১ একর ৬৩ শতাংশ জমির মধ্যে ১৯৭৬-৭৭ অর্থবছরে ৪৩ শতাংশ জমি সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করে এবং তৎকালীন মালিক মরহুম ওয়াহেদ আলীকে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

অবশিষ্ট ১ একর ২০ শতাংশ জমি নিয়ে বর্তমানে বিরোধ চলছে। সংশ্লিষ্ট জমির সিএস নং-১৭৪৫, বিআরএস দাগ নং-২২৭৯ এবং আরএস/আরওআর দাগ নং-২০৬৩। বাদীপক্ষের দাবি, জমিটি নিয়ে দায়ের করা মামলায় আদালত ১৪৫ ধারার আদেশ বহাল রেখেছেন। মামলার নম্বর ৭৮৬/২০২৫। এদিকে বিবাদীপক্ষের করা সংশোধনী আবেদনের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গত ২৩ জুলাই ২০২৬ তারিখে মামলা নং-১২৬/২০২৫-এ আংশিক আদেশ দেন।

আদালত সংশোধনী দরখাস্তের ৩(১১), ৩(১৮), ৩(১৯), ৩(২০) ও ৩(২৩) নম্বর দফাগুলো মঞ্জুরযোগ্য নয় বলে উল্লেখ করেন এবং ওই দফাগুলো বাদ দিয়ে বাকি অংশ আংশিকভাবে মঞ্জুর করেন। এলাকাবাসীর অভিযোগ, আদালতের বিদ্যমান আদেশ থাকা সত্ত্বেও সামাজিক সালিশের মাধ্যমে জমি দখলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা বিচারিক প্রক্রিয়ার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। স্থানীয়দের আশঙ্কা, এ পরিস্থিতিতে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে জমির মালিক ও মামলার বাদী মো. এমরান বাশার, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে বেঞ্চ অফিসার হিসেবে কর্মরত, মামলার দেখভালের জন্য পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়াকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছেন বলে জানা গেছে।

বাবুল মিয়ার অভিযোগ, বিবাদীপক্ষের কয়েকজন লোক তাঁকে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ হস্তক্ষেপ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit