মাইদুল ইসলাম মুকুল ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে “ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন” নামের সংগঠন। ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ সাউথ এশিয়া ও একাউন্টেবিলিটি ল্যাব এর সহযোগিতায় শুক্রবার উপজেলা হল রুমে এ ওয়ার্কশপ আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান নির্বাহী আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, সম্মিলিত শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সম্পাদক শামছুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী সহ অনেকে। প্রশিক্ষণ পরিচালনা করেন “প্রথম হাসি’ প্রজেক্টের প্রকল্প পরিচালক চামেলি আক্তার।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:২৮