সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যমান উত্তর বা দক্ষিণ রুট বাদ দিয়ে হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নতুন এক নৌপথ চালুর পরিকল্পনা করছে ইরান ও ওমান। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি যৌথ সমঝোতায় পৌঁছানোর খবর দিয়েছে তেহরান।

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানান, প্রণালিতে নতুন এই বিকল্প পথের বিষয়ে উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে নিশ্চিত করেন যে, ওমানের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে প্রস্তাবিত এই নতুন রুটটি ঠিক কেমন হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটির ওপর কার্যত একক নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। স্বাভাবিক সময়ে বিশ্বব্যাপী ব্যবহৃত খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও পরবর্তীতে পারস্পরিক প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে সংঘাত আবারও ছড়িয়ে পড়ে। 

ইসমাইল বাগাই স্পষ্ট করে জানান, ওমানের সঙ্গে নতুন রুটের সমঝোতার ওপর হরমুজ প্রণালি খোলা বা বন্ধ থাকা নির্ভর করছে না। মার্কিন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ-অবরোধ ও বৈরী আচরণের কারণেই প্রণালিটি বন্ধ রয়েছে। ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন তিনি।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৬,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit