সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ডেস্ক নিউজ : প্রথমবারের মতো কোনো আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছে জাপান। আর সেই ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। তবে শক্তিশালী প্রতিপক্ষ নিয়ে ভীত নয় জাপান। বরং মাঠে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি।

ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুজুকি কাপে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ৪১তম স্থানে রয়েছে জাপান। অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের বাছাইপর্ব বাদ দিলে, র‍্যাঙ্কিংয়ে এত বড় ব্যবধানের দুই দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই।

ম্যাচে ভারতের অবস্থান শক্ত হলেও জাপান আত্মবিশ্বাসী। আইসিসি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস বলেন, ভারতের মতো দলের বিপক্ষে মাঠে নামার জন্য তারা মুখিয়ে আছেন। তিনি বলেন, বিশ্বমঞ্চে জাপানের প্রতিনিধিত্ব করা এবং দেশটিতে ক্রিকেটকে এগিয়ে নেওয়া তাদের জন্য গর্বের বিষয়। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষেও জাপান প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মাঠে সেটিই প্রমাণ করতে চান তারা।

এদিকে ম্যাচটি দুই দলের জন্যই আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজক দেশ হিসেবে জাপান এশিয়ান গেমসের নিয়ম মেনেই দল সাজিয়েছে। ফলে অভিশেক আনন্দ, ইসাম রহমান, আব্দুল সামাদ ও সাবোরিশ রবিচন্দ্রনের মতো কয়েকজন ক্রিকেটার জাপানের স্কোয়াডে নেই।

তাদের পরিবর্তে ভারতের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাচ্ছেন লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ায়া ও ওয়াতারু মিয়াউচির মতো ক্রিকেটাররা। ক্রিকেটের তুলনায় বেসবল বেশি জনপ্রিয় জাপানে। তারপরও ঐতিহাসিক এই ম্যাচকে ঘিরে দেশটিতে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দর্শকদের জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হলেও ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit