সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় পুলিশি বাধা উপেক্ষা করে সাংবাদিকদের আদালত ঘেরাও কর্মসূচি পালন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর সাংবাদিকের ওপর হামলা মামলার ঘটনায় স্থানীয় এমপির ভাই ও এপিএসকে গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই জামিন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পুলিশি বাধা উপেক্ষা করে অতিরিক্ত চিফ জুডিসিয়াল আমলি আদালত ঘেরাও করেন তারা।

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে আদালতে প্রবেশ করতে গেলে পুলিশ প্রধান গেট আকটকে দেয়। এ সময় সংবাদকর্মীরা জোর করে গেট খুলে ভিতরে প্রবেশ করলে পুলিশের সঙ্গে হট্টগোল হয়। পরে পুলিশি বাধা উপেক্ষা করে সংবাদ কর্মীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কর্মসূচি পালন করেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এজাহারভুক্ত আসামিদের জামিন বাতিল ও বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান কুমার, হাসান আলী, আবু বক্কর ও কে এম আর শাহীনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য, শনিবার কুমারখালী পৌরসভার একটি সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহের সময় বাংলা টিভির প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলা চালায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ সহ তার লোকজন। এ ঘটনায় ওইদিনই থানায় ১১জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেন উল্লাস। এ মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit