সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ডেপুটি স্পিকারের উদ্যোগে ইউনিয়নে পর্যায়ে সোলার প্যানেল স্থাপন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বর্তমান বিদ্যুৎ সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুই উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ আনা হয়েছে।

এনিয়ে বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, এর আওতায় দুর্গাপুর উপজেলার ৫টি ইউনিয়ন এবং কলমাকান্দা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে। দুর্গাপুর (৫টি) ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

বর্তমান বিদ্যুৎ সংকটের সময়ে প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো এবং বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি এ উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা চালু হলে দৈনন্দিন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় তা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এসব কার্যালয়ে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হলে নাগরিক সেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

দুর্গাপুর ও কলমাকান্দার প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি সেবাকে আরও গতিশীল করার ধারাবাহিকতায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রত্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে আধুনিক সুবিধা পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষও এর সুফল পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

আগামী বছরের জুন মাসের মধ্যে সোলার প্যানেল স্থাপন কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানি ব্যবহারের এ উদ্যোগ ভবিষ্যতে দুর্গাপুর ও কলমাকান্দার আরও প্রান্তিক এলাকায় সম্প্রসারিত হবে। এর মাধ্যমে দুই উপজেলার প্রত্যন্ত জনপদে টেকসই উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবার সুযোগ আরও বিস্তৃত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit