শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি’র প্রয়াত স্থায়ী কমিটির সন্মানীত সদস্য ও সাবেক মন্ত্রী দক্ষিন বঙ্গের উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম’র ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি’র উদ্যেগে এক স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় শার্শা উপজেলা বিএনপি’র কার্যালয় চত্বরে এ স্মরন সভা ও দোয়া মাহফিল অনািষ্ঠত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ওসমান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্ঠা ও সাবেক শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান লিটন প্রমুখ। অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিবৃন্দ অংশ নেন। সভায় দোয়া পরিচালনা করেন শার্শা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ বাকী বিল্লাহ।
কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩০