বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও প্রভাসকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। তাদের মুক্তি প্রতীক্ষিত দুই সিনেমা ‘ড্রাগন’ ও ‘ফৌজি’তে থাকছে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য। তবে দুটি সিনেমায় তাদের লড়াইয়ের ধরন হবে একেবারেই আলাদা।

এমনটাই জানিয়েছেন অ্যাকশন পরিচালক চেতন ডি’সুজা। সম্প্রতি রাজনীতিক থ্রিলার নয়, বরং রজনীকান্তের ‘জেলার ২’-এর অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করে আলোচনায় আসা এ পরিচালক কাজ করছেন প্রশান্ত নীলের ‘ড্রাগন’ এবং হানু রাঘবপুডির ‘ফৌজি’ সিনেমায়। ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দুই তারকার অ্যাকশন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, জুনিয়র এনটিআর অভিনীত ‘ড্রাগন’-এ অ্যাকশন দৃশ্যগুলো হবে বাস্তবধর্মী।

চেতনের মতে, প্রশান্ত নীলের ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’-এর মতো অতিমানবীয় অ্যাকশন এখানে দেখা যাবে না। কারণ, এই সিনেমায় জুনিয়র এনটিআর একজন আততায়ী বা অ্যাসাসিনের চরিত্রে অভিনয় করছেন। চরিত্রটির শারীরিক গঠন ও ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হচ্ছে লড়াইয়ের দৃশ্যগুলো। তিনি বলেন, দর্শককে আনন্দ দিতে আকাশে মানুষ উড়িয়ে দেওয়া কিংবা স্লো-মোশনে হাঁটার প্রয়োজন নেই। গল্পের ভেতর থেকে তৈরি হওয়া শক্তিশালী মুহূর্তই প্রকৃত অর্থে অ্যাকশনকে আকর্ষণীয় করে তোলে।

অন্যদিকে, প্রভাসের ‘ফৌজি’তে দেখা যাবে ভিন্ন এক অ্যাকশন অবতার। চেতন জানান, এখানে প্রভাসের লড়াই হবে বাস্তবভিত্তিক, তবে তাতে থাকবে স্টাইলিশ উপস্থাপনা। অ্যাকশন দৃশ্যগুলোয় আবেগ, উত্তেজনা, রহস্য ও চমকের সমন্বয় থাকবে। শুধু দর্শককে মুগ্ধ করার জন্য নয়, প্রতিটি লড়াইয়ের দৃশ্যই সিনেমার গল্পকে এগিয়ে নেবে।

পরিচালক আরও জানান, প্রায় ২২ বছর ধরে মার্শাল আর্টের চর্চা করছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘ফৌজি’তে প্রভাসের লড়াইয়ের ধরনে শারীরিক সংঘর্ষ ও বিশেষ কোরিওগ্রাফির মিশেল রাখছেন। তবে, ‘ড্রাগন’ ও ‘ফৌজি’তে দুই তারকার অ্যাকশন দৃশ্য যে আলাদা স্বাদ নিয়ে আসতে চলেছে, তা স্পষ্ট। এখন অপেক্ষা পর্দায় এ নতুন অ্যাকশন অবতার দেখার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit