বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল। 

ছবির গল্প থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ-কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনতেই নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, একটি তেলুগু ছবিতে তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে ভীষণ অস্বস্তিকর ছিল। ছবিটির কোনো কিছুই ভালো লাগেনি বলে জানান তিনি। 

অভিনেত্রী বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

ছবির গল্পের পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান নিয়েও আপত্তি ছিল রাধিকার। তার অভিযোগ, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। পুরো কাজের পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল বলেও মন্তব্য করেন অভিনেত্রী। 

তার মতে, এমন পরিস্থিতিতে কাজ করাটাই ছিল সবচেয়ে কঠিন অভিজ্ঞতা।

যদিও সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি রাধিকা। তবে তার বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন তিনি। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।

এদিকে অভিনেত্রীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ তার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ছবির চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই বিষয়টি জানানো উচিত ছিল।

অন্যদিকে আরেকজন রাধিকার বক্তব্যের সমালোচনা করে তার আগের কাজের প্রসঙ্গ টেনেছেন। আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, সেখানেও তো দুই অভিনয়শিল্পীর বয়সের ব্যবধান ছিল।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit