সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

রাশিয়ার ভয়ংকর ড্রোন ‘গেরান ৫’-এ দিশেহারা ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঘণ্টায় প্রায় ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে রাশিয়ার নতুন প্রজন্মের ‘গেরান-৫’ ড্রোন। প্রায় ছয় হাজার মিটার উচ্চতায় উড়তে সক্ষম এই জেটচালিত ড্রোনগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। উচ্চ গতি, দীর্ঘ পাল্লা এবং বিপুল সংখ্যায় ব্যবহারের কারণে এগুলো ড্রোন ও ক্রুজ মিসাইলের মধ্যকার পার্থক্যও অনেকটা অস্পষ্ট করে তুলছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো ক্যাটরিনা বন্ডারের মতে, রাশিয়ার ‘গেরান-৫’ মূলত ইরানি শাহেদ-১৩৬ ড্রোনের রুশ সংস্করণ। রাশিয়ার আলাবুগা অঞ্চলে এগুলার ব্যাপক উৎপাদন হচ্ছে। নতুন জেটচালিত সংস্করণগুলোতে আগের পিস্টন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বন্ডার জানান, সংস্করণভেদে এসব ড্রোনের পাল্লা ৪৫০ কিলোমিটার থেকে ৯৫০ কিলোমিটারের বেশি হতে পারে। সাধারণভাবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার গতিতে চললেও গেরান-৪ প্রায় ৫০০ কিলোমিটার এবং গেরান-৫ প্রায় ৬০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ধীরগতির, প্রোপেলারচালিত ড্রোন মোকাবিলার উপযোগী করে গড়ে তোলা হয়েছিল। মেশিনগান, গান-ট্রাক এবং তুলনামূলক কম খরচের ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে আগে শাহেদ ড্রোনের বড় অংশ ধ্বংস করা সম্ভব হয়েছিল। কিন্তু জেটচালিত গেরানের গতি ও উচ্চতার কারণে সেই ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। বন্ডারের ভাষ্য, ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনগুলো সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার। ফলে ৬০০ কিলোমিটার গতিতে ছুটে চলা লক্ষ্যবস্তুকে ধাওয়া করে ধ্বংস করা কঠিন।

পাশাপাশি নতুন গেরান ড্রোনে ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিও যুক্ত করা হচ্ছে, যা আক্রমণের শেষ পর্যায়ে ইন্টারসেপ্টর ড্রোনের ভিডিও সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। ইউক্রেনীয় বিমান বাহিনীর ডেপুটি কমান্ডার ইউরি চেরেভাশেস্কো জানান, এসব ড্রোনের আরেকটি বড় ঝুঁকি হলো, এগুলো নিয়ন্ত্রিত। অপারেটরের নির্দেশ অনুযায়ী উড্ডয়নপথ ও উচ্চতা পরিবর্তন করা সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit