সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দৌলতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন (৬০) কে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সামবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এ্যাড. শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। শরিফ উদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে শরিফ উদ্দিন রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit