বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানীতে দুই বাসে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ Time View

মিজানুর রহমান মিন্ট জয়পুরহাট : জয়পুরহাট শহরের চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৮) ও একই এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (৩০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৮) জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মেয়ের পড়াশোনার সূত্রে স্থানীয় একটি স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে এই সুযোগে আসামিরা সাজেদার বাসায় যায়। সেখানে তারা অনৈতিক প্রস্তাব দিলে সাজেদা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার মুখে কসটেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়ে মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit