বিনোদন ডেস্ক : বলিউডে অক্ষয় কুমার নামে পরিচিত হলেও এই নামটি তার জন্মসূত্রে পাওয়া নয়। চলচ্চিত্রে পা রাখার আগে তার নাম ছিল রাজীব হরি ওম ভাটিয়া। অভিনয়জগতে প্রবেশের আগে হঠাৎ করেই নিজের নাম বদলে অক্ষয় কুমার রাখেন তিনি। তবে এর পেছনে কোনো জ্যোতিষী বা পণ্ডিতের পরামর্শ ছিল না, ছিল তার অভিনয়জীবনের শুরুর একটি ঘটনা।
এক সাক্ষাৎকারে অক্ষয় নিজেই জানিয়েছিলেন নাম পরিবর্তনের কারণ। তার অভিনীত প্রথম ছবি ছিল মহেশ ভাটের ‘আজ’। সেখানে মাত্র কয়েক সেকেন্ডের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ছবিতে তার কাজ ছিল অভিনেত্রীকে মার্শাল আর্ট শেখানো।
ওই ছবির প্রধান অভিনেতা ছিলেন কুমার গৌরব। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘অক্ষয়’। নামটি অক্ষয়ের এতটাই পছন্দ হয় যে, পরবর্তী সময়ে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি।
এরপর রাজীব হরি ওম ভাটিয়া হয়ে ওঠেন অক্ষয় কুমার। ধীরে ধীরে এই নামেই বলিউডে নিজের পরিচিতি তৈরি করেন তিনি। অ্যাকশন, কমেডি, সামাজিক গল্পসহ নানা ধরনের সিনেমায় অভিনয় করে দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা।
কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৮