বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

আদালত প্রতিবেদক : রাষ্ট্রের আইন কর্মকর্তার কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের একাংশের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে ।

আজ রোববার (২ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘ফ্যাসিস্ট, গুপ্ত, সুপ্ত ও সুশীলমুক্ত অ্যাটর্নি অফিস চাই’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আক্তার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, মাসুদ রানা, আশিক নজরুল, মো. ইসা, এবিএম ইব্রাহীম খলিল, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন এবং আনোয়ারা শিখা সহ আরও অনেকে।

সমাবেশে সাবেক ডেপুটি অ্যটর্নি জেনারেল মাসুদ রানা বলেছেন, বৃহস্পতিবারের নিয়োগে প্রায় চার কোটি টাকা লেনদেন হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করতে সরকারের প্রতি আহবান জানান।

অ্যাডভোকেট আইয়ূব আলী আশরাফী বলেছেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট, গুপ্ত সুপ্তদের নিয়োগ দেয়া হয়েছে অ্যাটর্নি অফিসে। সরকারকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করে এ নিয়োগ দেয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং বিগত সময়ে জেল-জুলুমের শিকার অনেক যোগ্য আইনজীবীকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে।দলের দুঃসময়ে সারাদেশে যখন অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার, মামলা ও হয়রানির শিকার হয়েছেন, তখন তারা বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।

তাদের পরিবর্তে অর্থের বিনিময়ে এবং ‘গুপ্ত-সুপ্ত’ সুবিধাভোগীদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ সময় তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

তাদের ভাষ্য, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ত্যাগ ও পেশাগত দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit