বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্যের বোনের ইন্তিকাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা খন্দকার জাহাঙ্গীর আলমের বড়বোন জেসমিন আরা বেবী মস্তিষ্কে রক্তক্ষরন হয়ে শুক্রবার রাত আটটার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী অয়াইন্নাইলাহী রাজিউন) তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে দুই ছেলে, চার ভাই, দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেসমিন আরা বেবী যশোর শহরের মোল্যাপাড়া এলাকার মৃত কাজী এমদাদুল হকের স্ত্রী। শনিবার সকালে যশোরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

বিকেলে মনিরামপুরে পিতার বাড়ি কন্দর্পপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। এ দিকে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা আলি হোসেন, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, আসাদুজ্জামান রয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশ নেন। এছাড়াও নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit