শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

সোমবার ১২ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, ট্রাম্প জানিয়েছেন, তিনি এরই মধ্যে বেশ কিছু চিঠিতে স্বাক্ষর করেছেন। সেগুলো সোমবার পাঠানো হবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’

তবে কোন কোন দেশকে এই চিঠি পাঠানো হচ্ছে, তা স্পষ্ট করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘আপনাদের জানানো হবে। আমি আগামী সোমবারই তা জানাব।’হোয়াইট হাউসের পক্ষ থেকেই বিস্তারিত কিছু জানানো হয়নি। ট্রাম্পের ঘোষণায় সংশ্লিষ্ট প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণের শুল্ক এবং তার সাথে সম্পর্কিত বিবৃতি অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।
 
চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বিশ্বের বহু দেশের উপর ১০ শতাংশ ভিত্তি শুল্ক ঘোষণা করেন, যা অধিকাংশ দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়। তবে আলোচনার সুযোগ দিতে এসব বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই।
 
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধিকাংশ নতুন হার কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পিছিয়ে পড়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ ও জটিল।’

 

 

কিউএনবি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit