রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

তোবারক হোসেন খোকন.দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন.দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকা দুর্গাপুর উপজেলায় সরকারি সফরে এসেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, দুর্নীতিমুক্ত দুর্গাপুর উপজেলা গড়তে, জনগনের কল্যানে কাজ করার আহবান জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও সালাম গ্রহন শেষে মতবিনিময় সভায় মিলিত হন।

জনবান্ধব সেবাদেয়ার লক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দ্যেশ্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের সর্বোচ্চসেবা পাওয়ার এবং আপনি এবং আমি জনগণকে সেবা দিতে বাধ্য। দুর্গাপুরকে একটি দৃষ্টিনন্দন ও দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করার আহবান জানান। সেইসাথে উপজেলার সীমান্ত এলাকা ও দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন এলাকায় মাদক ও কিশোরগ্যাং এর যে সমস্যা রয়েছে তা কঠোরভাবে মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন। দুর্গাপুরে অনার্স কোর্স চালু, নারী শিক্ষার্থীদের জন্য নার্সিং কলেজ স্থাপনে সহায়তা, খেলাধুলার পরিবেশ তৈরী করার বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

অতিতে কি করেছেন আমি তা দেখবো না, এখন থেকে দুনীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন। খাল, পুকুর ও জলাশয় পূররুদ্ধারে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারি যারা আছেন, আপনারা যদি কাঙ্খিত সেবা দিতে না পারেন, তাহলে অন্যত্র বদলী হয়ে চলে যান। নির্বাচনী জনসভায় আমি জনগনের কাছে ওয়াদা করেছি, আমি কোন দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আসুন সকলে মিলে জনবান্ধব প্রশাসন গড়ে তুলি। আলোচনা শেষে দুর্গাপুর পৌরমিলনায়তনে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের জনবান্ধব সেবাদেয়ার মানুষিকতা গড়ে তোলার নির্দেশ দেন।

এ সময়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit