বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক  দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন॥ ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত॥ নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরি অস্বাস্থ্যকর খাবারেই ক্যানসার চিকিৎসার কার্যকারিতা! যা বলছে গবেষণা মিষ্টি-সুস্বাদু পাকা পেঁপে চিনবেন যেসব উপায়ে মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বেইজিং। চলতি নভেম্বর মাসের শেষ দিকে চীনে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (৪ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি বৈঠক আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে চীন।’

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর দক্ষিণ-পূর্ব চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের সম্মেলনের ফাঁকে সম্ভাব্য এই বৈঠক আয়োজনের প্রস্তুতি নিয়ে তিন দেশের কর্মকর্তারা সমন্বয় করছেন। এর আগে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। এপেকের ২১ সদস্য অর্থনীতির নেতাদের ও প্রতিনিধিদের আতিথ্য দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠক আয়োজনের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ ধরনের একটি বৈঠক আয়োজনের কাজ চলছে।’ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য চীনকে সম্মত করতে ওয়াশিংটন ও মস্কো চাপ দিচ্ছে। সূত্র: আনাদোলু

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit