বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ নওগাঁয় ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক  দিনাজপুরের ১৩ টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন॥ ধান ফসলে রোগ বালাই ও পোকামাকড় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত॥ নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা তাইজুল ইসলামকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে বাংলাদেশ। এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। যদিও এই সিলেটেই সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে নয় উইকেট পেয়ে দলকে জিতিয়েছিলেন। সেটাও মাথায় রাখবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন সিমন্স। সর্বশেষ চার টেস্টে তার শিকার মাত্র পাঁচ উইকেট। জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে সাত উইকেট নেওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ সময়ে চোটও ভুগিয়েছে তাকে। বিশেষ করে বাঁ কাঁধের চোট।

সিলেট টেস্টের আগে সিমন্স বলেন, ‘তাইজুলের ফর্ম আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়। সে দলের অন্যতম প্রধান স্পিনার, আমাদের বড় অস্ত্র। তার ফর্ম নিয়ে আলোচনা করলে সে নিজেও উদ্বিগ্ন থাকে, দলও চিন্তিত হয়।’

তাইজুলকে ছাড়াই একাদশ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ। তাতে বাঁহাতি স্পিনার ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। সিমন্স বলেন, ‘এমন কিছু নিয়েও আমাদের ভাবতে হবে। একটু পর এ বিষয়ে আলোচনা করব।’

সবশেষ ২০১৫ সালের দেশের মাটিতে টেস্ট একাদশের বাইরে ছিলেন তাইজুল। দেশের বাইরে তিনি খুব একটা সুযোগ না পেলেও দেশের মাটিতে তিনি বড় শক্তি।  তবে বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং। 

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপের কাছে দুই ইনিংসে ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের স্পিনাররা পেয়েছেন মাত্র আট উইকেট, সবই প্রথম ইনিংসে। সিমন্সের মতে, প্রতিপক্ষ স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ের ধরন বদলাতে হবে।

তিনি বলেন, ‘আমরা নিজেদের দায় নিচ্ছি। যতটা ভালো ব্যাটিং করার সামর্থ্য ছিল, তা করতে পারিনি। ওরা ভালো বোলিং করেছে, এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কীভাবে খেলব, কীভাবে রান করব, কীভাবে রক্ষণ সামলাব—সবকিছুতেই প্রথম টেস্টের চেয়ে ভালো করতে হবে।’

মুমিনুল হক কনকাশনের কারণে সিলেট টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় আবারও তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোট কাটিয়ে একাদশে ফিরছেন মুশফিকুর রহিম। মুমিনুলের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে অমিত হাসানকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি করেছেন তৃতীয় প্রথম শ্রেণির দ্বিশতক।

তবে সিলেট টেস্টে তার খেলার সম্ভাবনা কম। সিমন্স বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে যেভাবে খেলছে, পরের সুযোগে আন্তর্জাতিক পর্যায়েও সেভাবে পারফর্ম করতে হবে। দুই স্তরের ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে। এখন তাকে প্রমাণ করতে হবে, এই পর্যায়েও সে ভালো করতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit