বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতে অবস্থানরত আ.লীগ নেতাদের সঙ্গে   সমন্বয়ের অভিযোগ, চৌগাছার আ.লীগ নেতা  মাদক সম্রাট শফিকুল মেম্বর আটক ওহাইও’র গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

নওগাঁয় ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপের গতিরোধ করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ৯ লাখ ১০ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল  উদ্ধার করা হয়। বুধবার বিকেল ৩টায়  পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সন্ধ্যা সময় মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রীজের পশ্চিম পাশে ফাকা রাস্তার উপর একটি পিকআপ জোরপূর্বক থামিয়ে কতিপয় দুষ্কৃতিকারীরা  মোটর সাইকেল যোগে মালামাল বিক্রির নগদ ৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনা জানার সাথে সাথে জেলা গোয়েন্দা (ডিবি), মহাদেবপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে জেলা ডিবি পুলিশ ও মহাদেবপুর থানা-পুলিশের যৌথ দল সাঁড়াশি অভিযান শুরু করে। পরে রাতভর মহাদেবপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের বাসিন্দা ও পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের বাসিন্দা মো. রবিন (২৮) ও রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুন্না রহমান (৩৫)।

এর মধ্যে রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক এবং মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার  আরো বলেন, নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি আইন অনুযায়ী কঠোর হস্ত দমন করবে বলে জানান।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মনিরুল ইসলাম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit