বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতে অবস্থানরত আ.লীগ নেতাদের সঙ্গে   সমন্বয়ের অভিযোগ, চৌগাছার আ.লীগ নেতা  মাদক সম্রাট শফিকুল মেম্বর আটক ওহাইও’র গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বৃহস্পতিবার থেকে সেন্ট মার্টিন রুটে চলবে তিন পর্যটকবাহী জাহাজ বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের সঙ্গে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সাক্ষাৎ পাবনায় ১১ দিনব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

নিখোঁজের একদিন পর ক্লিনিক চত্বর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View
সজিব হোসেন  নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না রানী দাস পাশের নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গতকাল সোমবার (২ নভেম্বর) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে মঙ্গলবার সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit