বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলনের নেপথ্যে জাহাঙ্গীর-কচির অর্থায়ন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের সহযোগিতায়  জন্ম নিল নবজাতক।  ভারতে অবস্থানরত আ.লীগ নেতাদের সঙ্গে   সমন্বয়ের অভিযোগ, চৌগাছার আ.লীগ নেতা  মাদক সম্রাট শফিকুল মেম্বর আটক ওহাইও’র গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

বাংলাদেশের কোচকে প্রশংসায় ভাসালেন ক্যারিবিয়ান কোচ স্যামি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। বৃহস্পতিবার সিলেটে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি দলের পরিকল্পনা ও সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ঢাকার মতো এবারও উইকেটের অবস্থা বিবেচনা করেই একাদশ চূড়ান্ত করা হবে। সিলেটের উইকেটে ঘাস থাকলেও অতীতের পরিসংখ্যান অনুযায়ী, এই মাঠে ব্যাটারদের জন্য ভালো করার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

স্যামি বলেন, দলের কৌশল আগে থেকেই নির্ধারিত রয়েছে। কারা একাদশে থাকবেন, সে বিষয়েও খেলোয়াড়দের ধারণা আছে। তবে উইকেটের চূড়ান্ত অবস্থা বুঝতে ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান তারা। এ সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভূয়সী প্রশংসা করেন ক্যারিবীয় কোচ। তার মতে, সিমন্সের অধীনে বাংলাদেশ দল ভালো করছে। সিরিজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও চতুর্থ অবস্থানে ছিল টাইগাররা। স্যামি আরও স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে সর্বশেষ ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সময়ও দলটির কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স।

ওয়েস্ট ইন্ডিজ কোচের বিশ্বাস, সিলেটে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে পারলে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষটা দারুণ হবে তাদের জন্য। নিজের কোচিং অভিজ্ঞতা তুলে ধরে স্যামি বলেন, দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন কয়েকটি সিরিজ খেলতে হয়েছে তাদের। এরপর পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজগুলোতে ভালো করার লক্ষ্য নির্ধারণ করে দল। এবারের চক্র শেষ করার আগে নিজেদের অবস্থান আরও উন্নত করাই এখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান লক্ষ্য।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit