রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন 

মোঃ আফজাল হোসেন, , দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

মোঃ আফজাল হোসেন,দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে আওয়ামী-যুবলীগ পন্থীরা চাঁদার চাঁদার দাবি করেন। চাঁদা না পেয়ে মোছাঃ মৌসুমি আক্তার পুতুলের গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন। পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে জুয়েল রানার অভিযোগে জানা যায় যে, হামিদপুর ইউপির জব্বারপাড়া মৌজার জে.এল নং ১৪৭ দাগ নং ২০৬ সেচ সংযোগ নং পার্বতীপুর-১২২, গভীর নলকুপটি পরিচালকনার জন্য বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী কার্যালয় দিনাজপুর রিজিউন স্মারক নং-বিএমডিএ/নি:প্র:/দিনজ/প্রশাসন-৬২/সে.অপা.নি./২০১২-২০১৩/১৯২, ০১-০২-২০২৬খ্রি. তারিখে অপারেটর কাম রেকর্ড কিপার পদে গভীর নলকুপ পরিচালনার জন্য নিয়োগ প্রদান করেন। ২০২৪ সালে গভীর নলকুপটির ট্রান্সমিটার চোরেরা চুরি করে নিয়ে যাওয়ায় ২০২৫ সালে গভীল নলকুপটি বন্ধ থাকে। ২০২৬ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প নির্বাহী প্রকৌশলী দিনাজপুর রিজিউন এর অনুমতিক্রমে জুয়েল রানাকে গভীর নলকুপটি চালু করার জন্য নিয়োগ প্রদান করেন। নিয়োগ পাওয়ার পর জুয়েল রানা ১ লক্ষ ৮ হাজার টাকা পল্লী বিদ্যুৎ উন্নয়ন অফিসে জমা দিয়ে পুনরায় সংযোগ নিয়ে গভীর নলকুপটি চালু করেন। তার স্ত্রী মোছাঃ মৌসুমী আক্তার পুতুল এর নামে গভীর নলকুপটি পরিচালনার দায়িত্ব পান।

এই দিকে জুয়েল রানা অভিযোগ করে বলেন, গভীল নলকুপটি চালু করার পর হামিদপুর জব্বারপাড়া গ্রামের আব্দুর রহমান এর পুত্র সোহেল রানা চক মহেশপুর গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত সটক এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম, হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম, মহেশপুর গ্রামের মোঃ রিপন গংরা দলবদ্ধ হয়ে জুয়েল রানার স্ত্রীর গভীর নলকুপটি দখল করে তালা লাগিয়ে দেন। তারা তাদের কাছে চাঁদার দাবি করেন। উল্লেখ্য ব্যক্তিরা ইউনিয়ন আওয়ামী-যুবলীগের লোকজন। গত ২ সপ্তাহ ধরে গভীর নলকুপটি দখল করে রাখে। বিষয়টি মোছাঃ মৌসুমি আক্তার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পার্বতীপুরকে অবগত করেন। এ ব্যাপারে গভীল নলকুপের অপারেটর মোছাঃ মৌসুমি আক্তার জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পেয়ে গভীর নলকুপটি পরিচালনা করা হচ্ছে। তারা চাঁদার দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা গভীর নলকুপের ঘরে তালা লাগিয়ে দেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হস্তক্ষেপ কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit