বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি :  ঝালকাঠিতে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহাম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আরিফুল রহমান সজিবের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।হামলার ঘটনাটি যারা দেখেছেন তারা জানিয়েছেন, “গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠির সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানের ১৩ বছর বয়সী কিশোর ছেলে সাকিন খান নামাজ শেষে বাসায় ফেরার পথে সজিব নামের এক যুবক তাকে রাস্তায় আটকায়। অভিযোগ রয়েছে, এ সময় সাকিনকে মারধর করে তার পকেট থেকে ৬০০ টাকাও নিয়ে নেওয়া হয়।”

এ ঘটনার পর সাকিনের মা স্থানীয় যুবদল নেতা রাজু আহাম্মেদের কাছে বিচার দাবি করেন। রাজু আহাম্মেদ তাকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বলে জানা গেছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেলে গাবখান সেতুর পশ্চিম প্রান্তে  এলাকাবাসী সজিব হাওলাদারের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।এ সময় রাজু আহাম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হলে সজিব ও তার চাচাতো ভাই রাজুর ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে সজিব হাওলাদার “দা” নিয়ে রাজুর মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি কোপ দেন। এতে রাজুর মাথায় গুরুতর জখম হয় এবং হাতের রগ কেটে যায়।

স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেয়। পরে রাতে সেখানে অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে।ঘটনার রাতেই ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, অভিযোগ গ্রহন করেছি এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit