মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সীমানা প্রাচীর ভাঙচুর, দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সম্পদ ও রাকিব নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বিরোধপূর্ণ জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তি। এ ঘটনায় উভয় পক্ষই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী জাকিরুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন,গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারী জাকিরুল ইসলাম (৪৮) জানান, ধামসোনা ইউনিয়নের কাইচাবাড়ী এলাকার গনকবাড়ী মৌজায় অবস্থিত ডি.এস ১, এসএ-৩১৭, আরএস-৩৭, বিএস-৩১৮৬, ৫৫৩৭, ৪২৫৭ দাগ এবং সিএস ও এসএ-৬৮১, ৮৩৯, বিএস-১৩৬০৯ দাগভুক্ত  ২০১৯ সালের ২২ ডিসেম্বর তৎকালীন জমির মালিক মনোয়ার হোসেন ও রেহেনা বেগমের থেকে ১৪ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক তিনি ও তার ভাই জিন্নাতুল ইসলাম রিপন। তিনি নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলেও দাবি করেন।
তার অভিযোগ, আমাদের দুই ভাইকে ৫০৬(২) ধারার মামলা দিয়ে গত ২০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পুলিশ আটক করে আটকে রেখে থানায়। এই সুযোগে ২১ ফেব্রুয়ারি সকালে সম্পদ ও রাকিব নামে দুই ভাই তাদের ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছপালা কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। উল্টো আমাদের দুই ভাইকে ভূমিদস্যু আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
তিনি আরও জানান, জমির মালিকানা নিয়ে আমাদের পক্ষ থেকে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-৫৬১/২৫) বিচারাধীন রয়েছে এবং আদালত থেকে নিষেধাজ্ঞাও জারি রয়েছে। তারপরও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন।অন্যদিকে অভিযুক্ত সম্পদ ও রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের দাবি, কাইচাবাড়ী মৌজার সিএস ও এসএ-৬৮১, আরএস-৮৩৯ ও ৮৪৩, বিআরএস-১৩৬২৯ দাগের প্রায় ১৫০ শতাংশ জমির মালিক ছিলেন তাদের পিতা সবুর উদ্দিন মন্ডল। পিতার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তারা জমির মালিক হন। নিজেদের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা দিয়ে মিথ্যা অভিযোগ করছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে রাকিবুল ইসলাম শিবলু থানায় পৃথক একটি সাধারণ ডায়েরি করে উল্লেখ করেন, তাদের বিআরএস-১৩৬২৯ দাগের জমির অংশ জবরদখল করা হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৫ সকাল ১১টার দিকে জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের কাছ থেকে হুমকি ও মামলার ভয়ভীতি প্রদর্শনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তৎকালীন জমির মালিক মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর আগে ধাপে ধাপে ১৪ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করি। ক্রয়ের পর থেকেই এসএ, আরএস, বিএস ও সিএস রেকর্ড অনুযায়ী নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করে আসছি। পরবর্তীতে বৈধ কাগজপত্রসহ জমি ও বসতবাড়িটি জাকিরুল ইসলাম ও তার ভাই জিন্নাতুল ইসলাম রিপনের কাছে বিক্রি করে দিই। জমিটি সম্পূর্ণ ঝামেলামুক্ত। তবে বর্তমানে একটি কুচক্রী মহল দলীয় প্রভাব খাটিয়ে জমিটি দখলের পাঁয়তারা করছে বলে শুনছি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গত বছরের ২৯ নভেম্বর জমি সংক্রান্ত বিরোধে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit