মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

আশুলিয়ায় সংসদ সদস্য সালাউদ্দিন বাবুকে বরণে মোটরচালক দলের শুভেচ্ছা মিছিল

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর আগমনকে কেন্দ্র করে শুভেচ্ছা মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে আশুলিয়ার মাঝিপাড়া মন্দির পরিদর্শনে যান সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের করেন জাতীয়তাবাদী মোটরচালক দলের নেতাকর্মীরা। মন্দির পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গফুর মিয়া এবং ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দীন।

অন্যদিকে, জাতীয়তাবাদী মোটরচালক দলের আয়োজনে  সংগঠনটির থানা কমিটির সভাপতি  নুর হোসেন ভূইয়ার নেতৃত্বে শুভেচ্ছা মিছিলে অংশ নেন থানা কমিটির সহ-সভাপতি মো. আসলাম, ধামসোনা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক কারিমুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গফুর পরামানিক ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit