বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের মতো ইউরোপীয় দেশগুলোও নিজেদের ভুল কৌশলের মাশুল দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ ছড়িয়ে পড়ার পেছনে পশ্চিমা দেশগুলোর ভুল নীতিই দায়ী উল্লেখ করে তিনি জানান, কূটনীতিই এই অঞ্চলের সমস্যা সমাধানের একমাত্র পথ। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আব্বাস আরাগচি। 

সংবাদ সম্মেলনে ইউরোপকে বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলায় ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের এই ভুল পদক্ষেপ ও নীতিই বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ ও সংঘাত তৈরি করছে। সামরিক শক্তিতে সংকটের সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি সংকট নিরসনে আলোচনা ও রাজনৈতিক আলোচনার ওপর জোর দেন।

অন্যদিকে একই সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে সম্পূর্ণ অহেতুক ও অযৌক্তিক বলে আখ্যা দেন। তিনি জানান, বিদ্যমান সংকট মেটাতে এবং পারস্য উপসাগরে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। 

ইউক্রেন প্রসঙ্গে বলতে গিয়ে লাভরভ অভিযোগ করেন, ইউক্রেন সরকার এবং কয়েকটি ইউরোপীয় দেশ মারাত্মক দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। এ সময় বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার অবস্থানকে সমর্থন জানানোয় ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সূত্র: মিডলইস্ট মনিটর।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit