শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল ভারত। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাঁচা-মরার সেই ম্যাচ যে জিতবে সে চলে যাবে সেমিফাইনালে। তবে যে হারবে সে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

আজ ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের পর ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে গেলো জিম্বাবুয়ে। ভারত সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে যায়। আজ দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকে রাখলো বিশ্বকাপের স্বাগতিকরা।

বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরি আর তিলক ভার্মার ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত।

দলের হয়ে ৩০ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন অভিষেক শর্মা। মাত্র ২৩ বলে দুটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রানের টর্নেডো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ১৬ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। 

১২০ বলে ২৫৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন ওপেনার ব্রায়ান বেনেট। ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেও সেঞ্চুরির দেখা পাননি বেনেট। তার ইনিংসটি ৫৯ বলে ৮টি চার আর ৬টি ছক্কায় সাজানো। এছাড়া ২১ বলে ৩১ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit