শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

মান্নত নিয়ে নতুন তথ্য দিলেন শাহরুখ-গৌরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৫১ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ‘মান্নত’ বাংলোবাড়িটি বিশ্বব্যাপী পরিচিত। কারণ ওটার মালিক বলিউড সুপারস্টার শাহরুখ খান। ১৯৯৫ সালে বাড়িটি কেনার পর থেকে এখনো সেখানেই বসবাস করছেন কিং খান। এ বাড়ি নিয়ে নতুন তথ্য এলো বলিউড দম্পতির পক্ষ থেকে। 

তখন শাহরুখ-গৌরীকে বাড়িটি কিনতে হয়েছিল ঋণ নিয়ে। কারণ ডেকোরেশনসহ বাড়িটির তৎকালীন মূল্য ছিল ৩০ কোটি রুপি। আর তখন শাহরুখের কাছে সর্বসাকুল্যে ছিল মাত্র ২ কোটি রুপি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার ব্যাপক সাফল্যের পর শাহরুখের গুণগান তখন বলিউড জুড়ে। তাই বাড়ি কেনার জন্য ঋণ পেতেও খুব বেশি ভুগতে হয়নি তাকে। 

এরপর কঠোর পরিশ্রম করে মাত্র ৪ বছরেই সেই ঋণের অর্থ পরিশোধ করে দেন এ অভিনেতা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মান্নত কেনার আগে শাহরুখ স্ত্রী গৌরিকে নিয়ে এক বেডরুমের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একটি মারুতি ৮০০ সিসির গাড়ি চালাতেন শাহরুখ। মাঝেমধ্যে সেটি গৌরি ব্যবহার করতেন। সেই মান্নতের মূল্য আজ ২০০ কোটি রুপিরও বেশি। 

পাশাপাশি শাহরুখেরও রয়েছে বিদেশের একাধিক শহরে বাড়ি। মান্নতের প্রতি ভালোবাসা ও বন্ধন এতটাই সুদৃঢ় হয়ে গেছে যে, অন্য কোথাও থাকতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না এ অভিনেতা। জন্মদিন কিংবা যখনই সিনেমা মুক্তি পায় তখনই এ মান্নতের ছাদে এসে ভক্তদের দেখা দেন তিনি।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit