শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বেড়েছে পোশাক রফতানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির তথ্যানুসারে, বিশ্বে ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসে দেশের পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ। চার মাসে পোশাক রফতানি হয়েছে ১৫ হাজার ৫৮০ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল  ১৫ হাজার ৪৬১ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

এরমধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৭৯৪ দশমিক ২১ মিলিয়ন ডলার। যা বিশ্বে বাংলাদেশ থেকে বিশ্বে পোশাক রফতানির ১১ দশমিক ৫২ শতাংশ। আর আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল ১ হাজার ৬৩৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার। রফতানি বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।

তবে এসময় বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়েছে ইউরোপের দেশগুলো। চলতি বছরের প্রথম চারমাসে বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে পোশাক রফতানি হয়েছে ৭ হাজার ৬৯৮ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশ থেকে বিশ্বে পোশাক রফতানির ৪৯ দশমিক ৪১ শতাংশ। আর আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল ৭ হাজার ৮১৯ দশমিক ৯০ মিলিয়ন ডলার। রফতানি কমেছে ১ দশমিক ৫৫ শতাংশ।

ঋনাত্মক প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। বছরের প্রথম চার মাসে পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৬৬৯ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ২৫০ দশমিক ৫১ মিলিয়ন ডলার। রফতানি কমেছে কানাডাতেও। দেশটিতে রফতানির পরিমাণ শূন্য দশমিক ২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫৫ দশমিক ৪৮ মিলিয়ন ডলার।

অন্যদিকে উল্লেখিত সময়ের মধ্যে অপ্রচলিত বাজারে রফতানি ২ হাজার ২৯৭ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৬২ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৯৫ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit