আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক অসহায় দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে পৌরসভার মিশন রোডের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক অসহায় দুস্ত মানুষের মাঝে নগদ ৩০০ টাকা করে ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
লন্ডন প্রবাসী,শ্রীমঙ্গল উপজেলার সাবেক তুখোড় ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী, সমাজ সেবক, আবুল ফয়সল মোঃ মাহবুব সুমেল এর নিজ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এ,এফ,এম,এম হিমেল, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক, সাধারণ সম্পাদক, রাজু দেব রিটন,সেচ্চাসেবক লীগের সাবেক,ধর্ম বিষয়ক সম্পাদক, হেলন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, মোঃ শরীফ উদ্দিন জীবন,নেওয়াজ রেদওয়ান,সংবাদ কর্মী, রূপক দত্ত, শাহাদাত হোসেন অপু,আরিফুল ইসলাম প্রমুক।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা, আবুল ফয়সল মোঃ মাহবুব সুমেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাড়া দিয়ে প্রতি বছরের ন্যায় ব্যক্তিগত উদ্যোগে এবারো শতাধিক দুস্থ অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৮