মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেক্সিকো ঢেউয়ের সামনে ইকুয়েডর শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই ছুরিকাঘাতে হত্যা করল স্বামী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

প্রথম সিনেমা মুক্তির আগেই মারা গেলেন তরুণ নির্মাতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের কেরালার তরুণ চলচ্চিত্র নির্মাতা জোসেফ মনু জেমস মারা গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে মৃত্যু হয় এ নির্মাতার।

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

৩১ বছর বয়সি এ পরিচালকের প্রথম সিনেমা ‘ন্যান্সি রানি’। এতে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। এটি শিগগির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম সিনেমা মুক্তির আগেই মৃত্যু হলো তার।

সিনেমাটি বর্তমানে পোস্ট প্রডাকশনের পর্যায়ে ছিল। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা।

মনু জেমসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। অভিনেত্রী অহনা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন মনু। আপনার সঙ্গে আমার এমনটি হওয়া উচিত হয়নি।’

প্রসঙ্গত, ২০০৪ সালে সাবু জেমসের ‘আই অ্যাম কিউরিয়াস’ সিনেমায় একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মনু। এর পর মালয়লাম ও কন্নড় সিনেমায় কাজ করেন। পরে সহপরিচালক হিসেবে কাজ করতে থাকেন।

পরিচালকের শেষকৃত্য গত ২৬ ফেব্রুয়ারি কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয়। তার স্ত্রীর নাম মনু নয়না।

 

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit