সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রোনালদোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচনা, জবাবে যা বললেন কোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৫ Time View
স্পোর্টস ডেস্ক : কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচনা হচ্ছে কোচ রবার্তো মার্তিনেজকে নিয়ে। তবে পর্তুগালের কোচ সাফ জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই ঠিক।

গ্রুপের শেষ ম্যাচে লিয়োনেল মেসিকে প্রথম একাদশে রাখা হয়নি। আর্লিং হালান্ড খেলেননি। পুরো ম্যাচ খেলেননি কিলিয়ান এমবাপেও। তবে এই তিনটি দেশের মতো পর্তুগালের নকআউটে যোগ্যতা অর্জন আগেই নিশ্চিত হয়ে যায়নি।

কলম্বিয়া ম্যাচের পর মার্তিনেজ বলেছেন, “বাকি দেশের অন্যান্য ফুটবলারদের সঙ্গে রোনাল্ডোর তুলনা করতে চাই না। সেটা খুব বাচ্চাদের মতো কাজ হবে, যা আমি করি না। ক্রিশ্চিয়ানোকে সঠিক সময়ে সঠিক জায়গাতেই ব্যবহার করা হয়। মানসিক ভাবে শক্তিশালী থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং আক্রমণের সময় গোলমুখ খোলার রাস্তা খুঁজে বার করাই আমাদের আসল কাজ।”

রোনাল্ডোর যে পুরো ৯০ মিনিট খেলতে কোনও সমস্যা হয়নি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মার্তিনেজ। তিনি বলেছেন, “রোনালদোর কাছে ৯০ মিনিট ফুটবল খেলা কোনও সমস্যাই নয়। তবে পরের ম্যাচে কিছু একটা বদল করতে পারি। সেটা অন্য ফুটবলারের ক্ষেত্রে হতে পারে। ম্যাচ এবং অনুশীলন থেকে যে তথ্য পাই তা বিশ্লেষণ করা হয়। দলে বদল করার সুযোগ সব সময়ই রয়েছে।”

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের নকআউট ম্যাচ বিশেষ একটি কারণে আলাদা হতে চলেছে। দিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর একদিন আগেই পড়েছে সেই খেলা। 

মার্তিনেজ বলেছেন, “অনুশীলন হোক বা ম্যাচ, সব সময়েই জোতার কথা মনে পড়ে আমাদের। তবে শোক নয়, বরং উৎসবের মতো করে দেখতে চাই ম্যাচটা। জিতে জোতাকে সম্মান জানাতে চাই।”

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৬,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit